ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থার (SPAR) ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থার (SPAR) ইফতার মাহফিল অনুষ্ঠিত
এস এ হাসিব | (ফুলবাড়ীয়া) ময়মনসিংহ প্রতিনিধি |
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ মার্চ) বিকেলে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া-০৬ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলার খবর