ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
টঙ্গীবাড়ী প্রতিনিধি |
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলা শিশু পার্কে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা সদস্য সচিব মো.জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, শেখ মেহেদী ইসলাম ফয়সাল, সদস্য সাজিদ জামান, জুলাই যোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজে বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ ও সমাজের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।এ সময় জুলাই যোদ্ধাদের স্মরণ করা হয় এবং শহীদ হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
জেলার খবর