ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
হালুয়াঘাটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন ইউএনও:জামাত সকাল ৯টায়
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
হালুয়াঘাটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন ইউএনও:জামাত সকাল ৯টায়
এম,এ মালেক | হালুয়াঘাট |
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত।বৃহস্পতিবার (১৯ মার্চ) মাঠ পরিদর্শনকালে তিনি আসন্ন ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।এ সময় হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সদস্যবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও ঈদগাহ কমিটির সাথে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদ জামাত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৯:০০ ঘটিকায় হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।উপজেলা প্রশাসন ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার।
জেলার খবর