ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে শাড়ি বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে শাড়ি বিতরণ
এম,এ মালেক, হালুয়াঘাট | ময়মনসিংহ |
হালুয়াঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে সাধারণ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। আজ দুপুরে হালুয়াঘাট পৌরশহরের সেন্ট এন্ড রোজ উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল-এর বিশেষ প্রতিনিধি দল উপস্থিত থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মহিলাদের হাতে এই উপহার তুলে দেন।বিতরণকালে সংসদ সদস্যের প্রতিনিধিরা জানান, সরকারের এই উপহার তৃণমূল পর্যায়ের মানুষের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার খবর