ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর সভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মিয়াদ আলী
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর সভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মিয়াদ আলী
মোঃ আরিফুল ইসলাম | বেনাপোল প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন , শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ মিয়াদ আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশি এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন৷
শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ মিয়াদ আলীর তার বার্তায় আরও উল্লেখ করেন , সাম্যের শিক্ষা ঈদ ধনী-দরিদ্র নির্বিশেষে সকল মানুষের মধ্যে সমতা ও সম্প্রীতির শিক্ষা দেয়।দোয়া ও শুভকামনা: তিনি বেনাপোল পৌরসহ প্রতিটি ঘরে আনন্দের ছোঁয়া লাগুক এই দোয়া করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ৷ আহ্বান ঈদের আনন্দ যেন আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি সেই আহ্বান জানান তিনি ৷সবশেষে তিনি বলেন বেনাপোল পৌর এলাকায় মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক ।
জেলার খবর