ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্রার্থী তালিকায় উঠে এসেছে শেগুফতা রাব্বানীর নাম
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্রার্থী তালিকায় উঠে এসেছে শেগুফতা রাব্বানীর নাম
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্রার্থীদের তালিকায় উঠে এসেছে শেগুফতা রাব্বানীর নাম, যাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা। মৌলভীবাজার থেকে শেগুফতা রাব্বানীকে সংসদ সদস্য (এমপি) হতো চান। সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী এর বড় মেয়ে হিসেবে ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে পরিচিতি পেয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, শেগুফতা রাব্বানী দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং দুঃসময়ে দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন। তাদের মতে, তরুণ, শিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ হওয়ায় তিনি সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী।
জানা যায়, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী এর বড় মেয়ে শেগুফতা রাব্বানী তিনি তার মা ও সাথে রাজনীতির সাথে সত্রিুয় ছিলেন জেলা ও উপজেলার নেতাকর্মীদের সাথে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য নারী প্রার্থী শেগুফতা রাব্বানী ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় হয়েছেন।দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং দলীয় নেতৃত্বের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেগুফতা রাব্বানী দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন এবং তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করছেন সমর্থকরা। মনোনয়ন পাওয়ার আশায় তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশ নিচ্ছেন।শেগুফতা রাব্বানী এর শিক্ষাগত যোগ্যতা এম এ পাশ করেছি ঢাকা বিশ্ববিদালয় থেকে। ইংলিশ ভাষা ছাড়াও রাশিয়া ন উর্দু এবং হিন্দি ভাষা পড়তে ও লিখতে জানি। ছাত্রদলের ছিলেন ১৯৮৯ থেকে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে রাজনীতি শুরু করেন। শেগুফতা রাব্বানী তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে। তারও উচ্চশিক্ষিত।নেতাকর্মীরা আরও বলেন, সংরক্ষিত নারী আসনে এমন একজন নেত্রীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন, যিনি দলীয় আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। তাদের প্রত্যাশা, দলীয় হাইকমান্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।এ বিষয়ে শেগুফতা রাব্বানী বলেন,দলের নেতাকর্মীরা আমাকে যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, তা আমার জন্য বড় অনুপ্রেরণা। দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয়, তাহলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব।তিনি আরও বলেন, তণমূলসহ সব স্তরের নেতৃবৃন্দ আমাকে পছন্দ করেন। সবাই মায়া করে সম্মানের চোখে দেখে বড় কিছু বিপদে আপদে মানুষ আমাকে এখনো ফোন করেন। এই যে মানুষের একটা ভরসার স্থল নেতাকর্মীদেরও ভরসাস্থল যারা আমার সাথে সহজেই মিশতে পারে। তাদের আমার সাথে যোগাযোগের অধিকারও আছে। সহজেই তারা যোগাযোগ করতে পারে। আমি কোনো সময়ই কারো ফোন ইগনোর করি না। আমার ফোন ২৪ ঘণ্টা খোলা থাকে। যখন দিন রাত ১টার সময় ফোন পাই। রিসিভ করি। সাধ্য অনুযায়ী সহযোগিতা করি।তবে সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলার খবর