ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা আরও এক আসামি গ্রেপ্তার, মোট তিনজন আটক
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা আরও এক আসামি গ্রেপ্তার, মোট তিনজন আটক
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৩৮) উপজেলার দক্ষিণ কুর্শা (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তারাগঞ্জ নতুন চৌপথি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।এ নিয়ে এ হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৫ মার্চ বগুড়ার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু (৩২) এবং ১৪ মার্চ তারাগঞ্জের জদ্দিপাড়া এলাকা থেকে মাজেদুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, নিহত মনজুরুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারসংলগ্ন আলুখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
জেলার খবর