ঢাকা, শুক্রবার, ৫ চৈত্র, ১৪৩২, ২০ মার্চ ২০২৬
পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর প্রতিনিধি |
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) জেলা যুবদলের আয়োজনে শহরের দি গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করে গেছেন।শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলার খবর