ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬

আয়রন ব্রিজের উপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু,এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিবেদন || Special Report

২০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

আয়রন ব্রিজের উপর ঝুঁকিপূর্ণ কাঠের সেতু,এলাকাবাসীর মানববন্ধন

এইচ এম কাওসার মাদবার | আমতলী বরগুনা |

বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী স্কুল এন্ড কলেজ সংলগ্ন উপজেলা পরিষদের সামনে অবস্থিত আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভেঙে পড়া অংশে অস্থায়ীভাবে কাঠের সেতু নির্মাণ করে চলাচল করা হলেও তা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে তাফালবাড়ীয়া নদীর ওপর তৎকালীন সংসদ সদস্য মতিউর রহমান তালুকদারের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হয়। প্রায় ১০ থেকে ১৫ বছর ব্যবহারের পর ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করে।

পরবর্তীতে একাধিকবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বর্তমানে কাঠ দিয়ে তৈরি অস্থায়ী সেতুর ওপর দিয়েই মানুষজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।এ অবস্থায় আজ বিকেলে আসর নামাজের পর স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের উদ্যোগে ব্রিজটির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রিপন, চেয়ারম্যান, ৩নং আঠারোগাছিয়া ইউনিয়ন, ফারুক হোসেন মৃধা, সাবেক সভাপতি, বিএনপি; মাওলানা আর.আই.এম. অহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য, ইসলামী আন্দোলন, মোঃ রেজাউল করীম রিয়াজ, জেলা যুগ্ম আহ্বায়ক, গণ অধিকার পরিষদ,মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সহকারী প্রধান শিক্ষক, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ; মোঃ ইলিয়াস হোসেন, প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সমাজসেবক; মুহাম্মাদ আরিফুর এবং মিজানুর রহমানসহ আরও অনেকে।বক্তারা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলার খবর

play storeapp store