ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬
র্যাব-৯’র অভিযানে বিশ্বম্ভরপুরে ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার
বিশেষ প্রতিবেদন || Special Report
২০ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
র্যাব-৯’র অভিযানে বিশ্বম্ভরপুরে ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার
স্পেশাল করেসপন্ডেন্ট | সফিকুল ইসলাম,শফিক |
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার দিবাগত রাত (১৯ মার্চ ২০২৬) আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতকোনা এলাকার পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের কাগজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯’র মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর