ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬
মহিষখলায় হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন || Special Report
২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
মহিষখলায় হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
সুনামগঞ্জ |
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন মহিষখলা হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে১৯ মার্চ (বৃহস্পতিবার) অসহায় ও দুস্থ ১৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে -
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি,,মুফতি মাছীহুর রহমান সাদী, সাধারণ সম্পাদক কামরুল হাসান,কোষাধক্ষ্য মোস্তফা কামাল প্রমুখ অত্র সংস্থার সভাপতি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এসময় ঈদের খাদ্য সামগ্রী পেয়ে দরিদ্র মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।বিতরণ কালে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বলেন,সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তাদের আনন্দের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, প্রতি বছরই ঈদের পূর্বে এই সংস্থাটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
জেলার খবর