ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে পূজাঅর্চনার মধ্য দিয়ে শিব মন্দির উদ্বোধন

বিশেষ প্রতিবেদন || Special Report

২০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মুন্সীগঞ্জে পূজাঅর্চনার মধ্য দিয়ে শিব মন্দির উদ্বোধন

শ্রীকান্ত দাস |

মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের দেওভোগ এলাকায় শিব ঠাকুর প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিব মন্দির উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ব্রাহ্মণ শ্রী কল্যাণ চক্রবর্তীর উপস্থিতিতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,শিব মন্দিরের উপদেষ্টা লক্ষণ দেবনাথ ও সজল গোস্বামী। মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, সহ-সভাপতি প্রশান্ত চন্দ্র দাস, মন্দিরের কোষাধ্যক্ষ বিপ্লব দেবনাথ, মন্দিরের সদস্য এডভোকেট প্রদীপ পাল, ইলা দত্ত, তৃষ্ণা দত্ত (ছবি), প্রাণনাথ দাস, নীল রতন সরকার, শংকর দাস, সহ এলাকার আগত সনাতনী মহিলা ও পুরুষ ভক্তগণ।

এক বছরের উর্দ্ধকাল সময় ধরে চলছে শিব মন্দিরটির কাজ। গত সপ্তাহে পুরোপুরি মন্দিরের কাজ সম্পন্ন হওয়ায় আজ পঞ্জিকার তিথি অনুযায়ী শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়। সরে জমিনে ঘুরে দেখা গেছে, মন্দিরটির পাশেই শ্রী শ্রী রক্ষাকালী মন্দির রয়েছে। মন্দিরটির তালিকায় ১৮৫০ খ্রিস্টাব্দ স্থাপিত থাকলেও রক্ষাকালী মন্দিরটি পূর্ণ সংস্কার হয়েছে ২০০২ সালের ৯ এপ্রিল। রক্ষাকালী মন্দিরটির পাশেই আজ স্থাপিত করা হলো শিব ঠাকুরের মন্দির। মন্দিরটিতে বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা পূজা অর্চনা করার জন্য এসেছে।শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরের সভাপতি নিপেন্দ্র নারায়ন দত্ত জানান, শিবরাত্রির পূজার জন্য আশেপাশের সনাতন ধর্মের লোকজন দূর দূরান্তে গিয়ে পূজার্চনা করে। তাদের দিক চিন্তা করে আমরা শ্রী শ্রী রক্ষাকালীর মন্দিরটির পাশেই শিব মন্দিরটি করেছি। আশা করি এখানে নিয়মিত ভক্তরা পূজা-অর্চনা করবে।শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ জানান, গত এক বছর ধরে ভক্তদের সহযোগিতায় শিব মন্দিরের কাজ শুরু করি। গত সপ্তাহে মন্দিরের কাজ সম্পন্ন হয়। তিথি অনুযায়ী আজ পূজা অর্চনার মধ্য দিয়ে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হলো।

জেলার খবর

play storeapp store