ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রদল নেতা সোহেল রানা
বিশেষ প্রতিবেদন || Special Report
২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রদল নেতা সোহেল রানা
সাভার প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার উপজেলা তেতুলঝোড়া ইউনিয়নসহ সারাদেশের সকল মানুষকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারো ফিরে এসেছে পবিত্র ঈদের আনন্দ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব, ঈদ মানেই ভালোবাসা ও সৌহার্দ্য।এই পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।তিনি আরও বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট; এবারের ঈদ যেন সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা বয়ে আনতে পারে।
সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন‑সহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ ঈদ মোবারক।শুভেচ্ছা বার্তায় তিনি সমাজের বিত্তবান ও নব্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলাই আসল লক্ষ্য।ছাত্রদল নেতা সোহেল রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এবং আমরা ঢাকা‑২ আসনের মাননীয় এমপি আমানুল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপির সকল ন্যায্য ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে সেগুলোকে সফল করে তুলবো ইনশাআল্লাহ।পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সকলের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়েছেন।ঈদ মোবারক! ঈদ আনন্দ হোক সকলের জন্য।
জেলার খবর