ঢাকা, শনিবার, ৬ চৈত্র, ১৪৩২, ২১ মার্চ ২০২৬
জিয়ানগর নামের কারণে ১৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম:মাসুদ সাঈদী
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
জিয়ানগর নামের কারণে ১৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম:মাসুদ সাঈদী
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা |
জিয়ানগর নামের কারনেই ১৭ বছর আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। তখন নামের দোহাই দিয়ে জিয়ানগরে কোন উন্নয়ন হত না। এখন জিয়ানগর নাম পুনর্বহাল হয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এখন পিছিয়ে থাকা জিয়ানগরের উন্নয়নে বেশি বরাদ্ধ দিবেন। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণপূর্ব আলোচনা সভায় কথাগুলে বলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।
পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে দেয়া দূস্থদের মাঝে নগদঅর্থ, শাড়ি, ঢেউটিন, জাকাতের অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।মাসুদ সাঈদী আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা জামায়াত বিএনপি মিলেমিশে ছিলাম। একত্রে আদালতে মামলার হাজিয়া দিয়েছি আবার একত্রে বাগানে ঘুমিয়েছি। এখন সুদিন এসেছে ঝগড়াঝাটি করা যাবেনা। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে হবে।আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা আলী হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার । অনুষ্ঠানটির সঞ্চলনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।
জেলার খবর