ঢাকা, রবিবার, ৭ চৈত্র, ১৪৩২, ২২ মার্চ ২০২৬
রাঙ্গামাটি পুলিশ লাইন্সে পুলিশ সুপারের ঈদ উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
রাঙ্গামাটি পুলিশ লাইন্সে পুলিশ সুপারের ঈদ উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম | রাঙ্গামাটি প্রতিনিধি |
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮:০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্য এবং কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। পুলিশ সুপার বলেন, শৃঙ্খলার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে আরও সমৃদ্ধ করে।ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে পরবর্তীতে পুলিশ লাইন্সে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব নিজে উপস্থিত থেকে সাধারণ পুলিশ সদস্যদের সাথে এই ভোজে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।উক্ত ঈদ জামাত ও প্রীতিভোজে আরও উপস্থিত ছিলেন,জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্)।জনাব মোঃ তারেক সেকান্দার (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল)।জনাব মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ)।ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ তাদের কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জেলার খবর