ঢাকা, রবিবার, ৭ চৈত্র, ১৪৩২, ২২ মার্চ ২০২৬
ছাত্রদল নেতা রাসেলের ঈদ শুভেচ্ছা: আমান উল্লাহ আমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ছাত্রদল নেতা রাসেলের ঈদ শুভেচ্ছা: আমান উল্লাহ আমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সাভার প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডাকসু ভিপি, সাবেক সফল মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
ঈদের নামাজ আদায়ের পর তাঁর বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় জমে।এ সময় নূর মোহাম্মদ রাসেল সৌজন্য সাক্ষাৎ করে আন্তরিক শুভেচ্ছা জানান।শুভেচ্ছা বিনিময়কালে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয় এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।নেতাকর্মীদের উদ্দেশে আমান উল্লাহ আমান পবিত্র ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।সবশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ঈদের শুভেচ্ছা জানান।
জেলার খবর