ঢাকা, রবিবার, ৭ চৈত্র, ১৪৩২, ২২ মার্চ ২০২৬

হবিগঞ্জের বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস

বিশেষ প্রতিবেদন || Special Report

২১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

হবিগঞ্জের বাহুবলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও উজ্জ্বল রায়, দ্রুত পুনর্বাসনের আশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।দায়িত্ব গ্রহণের পর বাহুবল উপজেলায় এটি তার প্রথম মাঠপর্যায়ের পরিদর্শন বলে জানা গেছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।

পরিদর্শনকালে ইউএনও উজ্জ্বল রায় বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা প্রশাসনের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এর আগে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দায়িত্ব পালনকালে ইউএনও উজ্জ্বল রায় অসহায় ও হতদরিদ্র মানুষের বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতেন এবং জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। তার বদলিকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান।

জেলার খবর

play storeapp store