ঢাকা, রবিবার, ৭ চৈত্র, ১৪৩২, ২২ মার্চ ২০২৬

টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস,মুখে হাসি অসহায় মানুষের

বিশেষ প্রতিবেদন || Special Report

২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস,মুখে হাসি অসহায় মানুষের

আপন সরদার | মুন্সীগঞ্জ প্রতিনিধি |

প্রতি কেজি গরুর মাংস মাত্র ১০ টাকায় শুনতে অবাক লাগলেও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাস্তবেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন ঈদুল ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য এই বিশেষ আয়োজন করে, যা ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে নামমাত্র মূল্যে গরুর মাংস বিক্রি করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে গত ছয় বছর ধরে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।মাংস কিনতে আসা আয়শা বেগম ও সামিয়া বেগম বলেন, “১০ টাকা এখন বাচ্চাদের দিলেও নিতে চায় না। অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন,আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করে তারা দান নিচ্ছে; বরং নিজের টাকায় কিনে সম্মানের সঙ্গে মাংস নিতে পারে। সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হচ্ছে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

জেলার খবর

play storeapp store