ঢাকা, রবিবার, ৭ চৈত্র, ১৪৩২, ২২ মার্চ ২০২৬
ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে টুঙ্গিপাড়া প্রধান ঈদের নামাজ স্থগিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে টুঙ্গিপাড়া প্রধান ঈদের নামাজ স্থগিত
টুঙ্গিপাড়া প্রতিনিধি |
বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের কারনে স্থগিত হয়ে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) সকাল থেকেই টুঙ্গিপাড়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাইতো এ উপজেলার অধিকাংশ মানুষ ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।ভোর থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পুরো আকাশ মেঘে ঢেকে আছে। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় নি।
টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে কখনোবা থেমে থেমে আবার কখনোবা ভারি বৃষ্টি হচ্ছে।তিনি বলেন, "আমাদের গ্রামে শনিবার সকাল ৮ টায় ঈদুল আজহার নামাজ আমাদের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত হয়।টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, "বৃষ্টির কারণে টুঙ্গিপাড়া উপজেলার অধিকাংশ মানুষ ঈদগাহের পরিবর্তনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। তিনি বলেন, "গতকাল শুক্রবার বার সন্ধ্যা থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তবে, কিছু ঈদগাহ মাঠ ঈদুল ফিতরের নামাজ পড়ার উপযোগী করা হলেও শনিবার বার (২১ মার্চ) ভোর রাত থেকে প্রবল বৃষ্টি হওয়ায় মসজিদে মসজিদে নামাজ আদায় করে মানুষ।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন বলেন, "টুঙ্গিপাড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে। ভোর রাত থেকে অঝোরধারায় বৃষ্টি হচ্ছে, তাই ঈদগাহ ময়দানে নামাজে দাঁড়ানোর অবস্থা নেই।এদিকে আজ সারাদিনের আবহাওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, "ঈদের আজকের সারদিনজুড়েই মোটামুটি বৃষ্টি থাকবে। কখনোবা গুড়ি গুড়ি আবার কখনোবা থেমে থেমে।
জেলার খবর