ঢাকা, সোমবার, ৮ চৈত্র, ১৪৩২, ২৩ মার্চ ২০২৬
ঈদে নিরাপত্তা ও সহমর্মিতার আহ্বান জানালেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
ঈদে নিরাপত্তা ও সহমর্মিতার আহ্বান জানালেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার
সাভার প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দৃষ্টি প্রতিবন্ধী এবং সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার।শনিবার (২১ মার্চ) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে ঈদুল ফিতর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা নিয়ে আসে।
সমাজের সকল মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই প্রত্যাশাই সবার থাকা উচিত।তিনি ঈদ উদযাপন করতে ঘরে ফেরা মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।বিশেষ করে সড়ক, নৌ ও রেলপথে যাতায়াতের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।আইয়ুব আলী হাওলাদার বলেন, ঈদের সময় দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচল, যাতায়াত ও ঈদ উদযাপনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে দৃষ্টি প্রতিবন্ধীরাও নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।তিনি আরও বলেন, ঈদ আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই উৎসবের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার অঙ্গীকার। সমাজের সকল স্তরের মানুষ একে অপরের খোঁজ-খবর নেবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।শেষে তিনি দৃষ্টি প্রতিবন্ধীসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও নিরাপত্তা- এই কামনা করেন।
জেলার খবর