ঢাকা, সোমবার, ৮ চৈত্র, ১৪৩২, ২৩ মার্চ ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জের মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২১ মার্চ ২০২৬) মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মধ্যনগর থানার এফআইআর নং-৮ (তারিখ: ২০ মার্চ ২০২৬) এবং জিআর নং-২৩-এর একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মাছুম (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মোঃ জাকারিয়ার ছেলে।পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রয়েছে।তাকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থানায় নিয়ে আসা হয়।এ বিষয়ে মধ্যনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হবে।
জেলার খবর