ঢাকা, সোমবার, ৮ চৈত্র, ১৪৩২, ২৩ মার্চ ২০২৬

খানসামার বিন্দার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

বিশেষ প্রতিবেদন || Special Report

২২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

খানসামার বিন্দার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

মোহাম্মদ মাসুদ রানা | স্টাফ রিপোর্টার |

দিনাজপুরের খানসামা উপজেলার বিন্দার বাজারে গত ২১ মার্চ রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের অনেকেরই জীবিকার একমাত্র অবলম্বন ছিল এসব দোকান।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং।স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এরই মধ্যে দোকানগুলোর মালামাল সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়।

এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েন।ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বিএনপির দলীয় উদ্যোগে আরও ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোট ১০ হাজার টাকা করে সহায়তা পান। এছাড়াও তাদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়।দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামসসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় এই সহায়তা পর্যাপ্ত নয়। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও বড় পরিসরে সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানান।

জেলার খবর

play storeapp store