ঢাকা, মঙ্গলবার, ৯ চৈত্র, ১৪৩২, ২৪ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছা বিনিময়ে এমপি আমান উল্লাহ আমানের সঙ্গে মেহেদী হাসানের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ঈদের শুভেচ্ছা বিনিময়ে এমপি আমান উল্লাহ আমানের সঙ্গে মেহেদী হাসানের সাক্ষাৎ
সাভার প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি, সাবেক সফল মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট মো. মেহেদী হাসান।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এডভোকেট মেহেদী হাসান নিজে এমপি আমানের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ঢাকা-২ আসনের উন্নয়ন এবং তেঁতুলঝোড়া ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।এডভোকেট মেহেদী হাসান বলেন, “ঈদ মানে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।” তিনি আরও বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নসহ ঢাকা-২ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।তিনি উল্লেখ করেন,তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের অগ্রাধিকার। বিএনপির নেতৃত্বে এ অঞ্চলকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব।এমপি আমান উল্লাহ আমান এ সময় মেহেদী হাসানের এই সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।ঈদের এ শুভক্ষণে এ ধরনের শুভেচ্ছা বিনিময় দলীয় ঐক্য, সম্প্রীতি ও নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলার খবর