ঢাকা, মঙ্গলবার, ৯ চৈত্র, ১৪৩২, ২৪ মার্চ ২০২৬
ধোবাউড়া বাসির ভালোবাসায় সিক্ত সংসদ সদস্য
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ধোবাউড়া বাসির ভালোবাসায় সিক্ত সংসদ সদস্য
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল-কে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) বিকেলে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বাসির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, "এই বিজয় আমার একার নয়, এটি হালুয়াঘাট ও ধোবাউড়া বাসির বিজয়। পোড়াকান্দুলিয়া ইউনিয়নসহ এই অঞ্চলের অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে এলাকায় সুশাসন ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে বলে আশা প্রকাশ করেন।
জেলার খবর