ঢাকা, মঙ্গলবার, ৯ চৈত্র, ১৪৩২, ২৪ মার্চ ২০২৬
তারেক রহমানের প্রতিশ্রুত ৩১ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে মন্ত্রী ফকির মাহবুব আনাম
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
তারেক রহমানের প্রতিশ্রুত ৩১ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে মন্ত্রী ফকির মাহবুব আনাম
আলকামা সিকদার | টাঙ্গাইল |
ডাক'টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন,জনগণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা করে দেওয়া হয়েছে।সোমবার (২৩মার্চ) বিকেলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনের প্রতিশ্রুত ৩১ দফায় যা যা আছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন আরো বলেন আমাকে ভোট দিয়ে এমপি এবং মন্ত্রী বানিয়েছেন আমি আপনাদের কথা সব সময় স্মরণ করবো।আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। সংসদীয় আসন এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ঈদগা মাঠ যা যা দরকার আমি করে দেবো ইনশাল্লাহ।পরে তিনি ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মরহুম শরীফ হোসেনের কবর জিয়ারত করেন।এবং তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান!এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি ফেরদৌস ফকির রতন, মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার ও বলিভদ্র ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টার সহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দররা|
জেলার খবর