ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
ধোবাউড়ায় মুন্সীরহাট হুফফাজুল কোরআন আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ধোবাউড়ায় মুন্সীরহাট হুফফাজুল কোরআন আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সীরহাটে অবস্থিত মুন্সীরহাট হুফফাজুল কোরআন আল ইসলামিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ইসলামি মহাসম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (২৩ মার্চ) মুন্সীরহাট স্কুল মাঠে এই মহতি মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ হোসেন আলীর সভাপতিত্বে এবং পরিচালক হাফেজ ক্বারী মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলার দ্বিতীয় ইয়াহইয়া মাহমুদ খ্যাত মুফতী ফয়জুল্লাহ নোমানী সাহেব (নরসিংদী, ঢাকা)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলার দ্বিতীয় হাফিজুর রহমান সিদ্দিকী খ্যাত মুফতী আল আমিন সাইফী সাহেব।মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মানসূচক পাগড়ী প্রদান। এছাড়াও এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেন। মালয়েশিয়া প্রবাসী মোঃ সোহাগ মিয়ার সৌজন্যে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।রাতভর চলা এই মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলার খবর