ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
মুকসুদপুরে মোচনা ইউনিয়নের ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃ/ত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
মুকসুদপুরে মোচনা ইউনিয়নের ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃ/ত্যু
স্টাফ রিপোর্টার | শামীম হাসান রিংকু |
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে অবুজ আবুজর গিফারী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম-সিন্দিয়াঘাট সড়কের কঠুরাকান্দি এলাকার একটি ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুজর গিফারী একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। পথে হাসান মোল্লা (৩৫) চালিত একটি দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলার খবর