ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাতে গিয়ে যুবক আহত!
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
টুঙ্গিপাড়ায় ককটেল বানাতে গিয়ে যুবক আহত!
মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বা হাতবোমা বানাতে গিয়ে মতিউর রহমান(২৫) নামে এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলছে গিয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল বানানোর সময় হঠাৎ বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।
আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বিষয়টি সন্দেহজনক হলে গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্য সহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি।এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে। তবে কিসে হয়েছে তা বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন।
জেলার খবর