ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬

ডাঙ্গারহাটে ব্যতিক্রমী প্রতিবাদ:ফুটবল ম্যাচের পুরস্কার ৫ লিটার ডিজেল!

বিশেষ প্রতিবেদন || Special Report

২৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ডাঙ্গারহাটে ব্যতিক্রমী প্রতিবাদ:ফুটবল ম্যাচের পুরস্কার ৫ লিটার ডিজেল!

‎শফিকুজ্জামান সোহেল | ‎রংপুর প্রতিনিধি |

‎‎সাধারণত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রফি কিংবা খাসি পুরস্কার হিসেবে দেখা যায়। তবে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গারহাটে দেখা গেল এক ভিন্নধর্মী ও প্রতিবাদী আয়োজন। সেখানে একটি প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লিটার জ্বালানি তেল (ডিজেল)।

‎বর্তমানে দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট এবং অনেক পাম্পে সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের ভাষ্য, বাজারে তেলের অবস্থা এখন ‘সোনার চেয়েও দামী’। স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া গেলেও পাম্পে তেল মিলছে না—এমন বাস্তবতায় আয়োজকরা ব্যতিক্রমী এই পুরস্কারের মাধ্যমে সংকটের চিত্র তুলে ধরেছেন।এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। খেলা দেখতে আসা দর্শকদের অনেকেই বলেন, প্রচলিত পুরস্কারের চেয়ে বর্তমান সময়ে তেলের প্রয়োজনীয়তা অনেক বেশি। এটি কেবল একটি পুরস্কার নয়, বরং চলমান সংকটের বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ।‎৫ লিটার তেলের আকর্ষণে খেলোয়াড়দের মধ্যেও ছিল বাড়তি উদ্দীপনা। ম্যাচজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, “তেল এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমরা এই পুরস্কারের মাধ্যমে বোঝাতে চেয়েছি, তেল কতটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। মানুষের কষ্টটাই তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।

জেলার খবর

play storeapp store