ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে সোমবার সন্ধায় পুলিশের বিশেষ অভিযানে এজাহারভুক্ত ও জিআর ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে মধ্যনগর থানার এফআইআর নং-৬, তারিখ: ১৮ মার্চ ২০২৬; জিআর নং-২১, তারিখ: ১৮ মার্চ ২০২৬ এর এজাহারভুক্ত আসামি মোঃ আব্দুল আলী(৫০), পিতা-মৃত কাছম আলী, সাং-সাউদপাড়া, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৫৩/১০৯/১৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা রয়েছে।এছাড়াও একই অভিযানে ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকা থেকে মধ্যনগর থানার মামলা নং-১, তারিখ: ০২/০৭/২০২৫ এর জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাইকুল (২৬), পিতা-মোহাম্মদ আলী, সাং-চান্দালীপাড়া, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৩০৭/৫০৬ ধারায় মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে থানায় আনা হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
জেলার খবর