ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
হালুয়াঘাটে সংসদ সদস্যেকে সংবর্ধনা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
হালুয়াঘাটে সংসদ সদস্যেকে সংবর্ধনা
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উপজেলার ৮ নং নড়াইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব কাওয়ালীজান গ্রামবাসীর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার তরুণ ও শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়, যা গ্রামবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি করে।সংসদ সদস্য সালমান ওমর রুবেল তার বক্তব্যে বলেন:মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজনগুলো আমাদের ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং এলাকার উন্নয়নে কাজ করে যাব।
জেলার খবর