ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদরাসা শিক্ষার্থীর বাড়িতে পুলিশের বোমা বিশেষজ্ঞ টিম

বিশেষ প্রতিবেদন || Special Report

২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদরাসা শিক্ষার্থীর বাড়িতে পুলিশের বোমা বিশেষজ্ঞ টিম

মোঃ শান্ত শেখ | টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বিস্ফোরণে ঝলসে যাওয়া মাদরাসা শিক্ষার্থী মো. মতিউর রহমান মোল্লার (২৫) বাড়ি পরিদর্শন করেছে ঢাকা থেকে আসা পুলিশের বোমা ডিসপজেবল টিম। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে পুলিশের বোম ডিসপজেবল টিমের সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার মাদরাসা ছাত্রের বাড়িতে পৌঁছান। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেন। এছাড়াও একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন তারা।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মো. মতিউর রহমান মোল্লা দেড় মাস আগে প্রথম ককটেল সাদৃশ্য বিস্ফোরক বস্তু তৈরি করে। সেটি সে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী মাদরাসার পাশে বিস্ফোরণ করার পর গত ২২ মার্চ এ ধরণের আরও একটি বিস্ফোরক দ্রব্য গ্রামের বাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়। পরে গতকাল ২৩ মার্চ তার বাড়িতে বসে বোমা সাদৃশ্য বস্তু তৈরি করে মতিউর। এর মধ্যে একটি বিস্ফোরণের পর তার হাত-পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অপরটি অবিস্ফোরিত ছিল। আহত মাদরাসা ছাত্রকে পুলিশ পাহারায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে খুলনা থেকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।আহত মাদরাসা ছাত্র মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদরাসার ছাত্র।এরআগে, ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় মতিউর মোল্যা নিজ বাড়িতে অবস্থান করছিল। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের মুখমণ্ডল, ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

জেলার খবর

play storeapp store