ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬
হালুয়াঘাটে জাকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
হালুয়াঘাটে জাকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম,এ মালেক | হালুয়াঘাট |
ময়মনসিংহের হালুয়াঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।সানরাইজার্স স্পোর্টিং ক্লাব-এর আয়োজনে ধুরাইল জে.ইউ. আলিম মাদ্রাসা মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব ডা. জাহাঙ্গীর আলম।খেলা দেখতে আসা দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথির বক্তব্যে জনাব সালমান ওমর রুবেল খেলাধুলার প্রসারে এবং ধুরাইল বাজারের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) জান্নাত, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল জনাব এখলাছ উদ্দিন খাঁন, সাজ্জাদ হোসেন খান হীরা, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর