ঢাকা, বৃহস্পতিবার, ১১ চৈত্র, ১৪৩২, ২৬ মার্চ ২০২৬
কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন
সঞ্জয় শীল | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে কসবার অনলাইন পোর্টাল "তালাশ ক্রাইম দৃষ্টি " -এর সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও হত্যাকারিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকালে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিক দ্বীন ইসলামকে হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে জোরালো বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, সাংবাদিক জাবেদ আহমেদ জীবন, সাংবাদিক আব্দুল্লা আল মতিন, সাংবাদিক শাহিন রেজা টিটু, সাংবাদিক সোহেল খান, সাংবাদিক রোহান আহমেদ, সাংবাদিক আশরাফুল হক, সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক হাজী মো. কাউছার আহমেদ, সাংবাদিক আব্দুল্লা আল মামুন, সাংবাদিক শেখ মিহাদ, সাংবাদিক খলিল পরদেশী, সাংবাদিক লিটন মিয়া (মেম্বার), সাংবাদিক সালমান জমদ্দার, সাংবাদিক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক মাজেদুল ইসলাম মন্টি, সাংবাদিক সঞ্জয় শীলসহ অন্যান্যরা।
জেলার খবর