ঢাকা, বৃহস্পতিবার, ১১ চৈত্র, ১৪৩২, ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল
সাভার প্রতিনিধি |
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।আগামীকাল (২৬ মার্চ) উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা বাঙালি জাতির আত্মমর্যাদা, সংগ্রাম ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক। ১৯৭১ সালের এই দিনে জাতি মুক্তির অদম্য প্রত্যয়ে এগিয়ে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করে।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁর আহ্বানেই জাতি সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা-২ আসনের মাননীয় এমপি আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এড. মোঃ মেহেদী হাসানের পক্ষ থেকেও এলাকাবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।সবশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
জেলার খবর