ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা স্মৃতিসৌধে পালিত ২৫ মার্চ গণ হ/ত্যা দিবস
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা স্মৃতিসৌধে পালিত ২৫ মার্চ গণ হ/ত্যা দিবস
স্পেশাল করেসপন্ডেন্ট | শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জের মধ্যনগরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।২৫ মার্চ সকাল ১১টায় মহিষখলা স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ। মহিষখলা স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ নং সেক্টরের ১নং সাব-সেক্টর হিসেবে পরিচিত ছিল এবং এটি ছিল শক্তিশালী মুক্তিযোদ্ধাদের ঘাঁটি।
এটি দেশের বৃহত্তম জাতীয় দ্বিতীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত।উক্ত অনুষ্ঠানে ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যদের পাশাপাশি ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।স্থানীয় সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক ও মোঃ কাইয়ুম বাদশাহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।উপস্থিতরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রেরণামূলক বার্তা দেন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।” অনুষ্ঠান শেষে জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। স্থানীয় জনগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
জেলার খবর