ঢাকা, বৃহস্পতিবার, ১১ চৈত্র, ১৪৩২, ২৬ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে মেঘনার তীরে মানুষের ঢল,প্রাণের মেলায় পরিণত প্রশান্তি পার্ক
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঈদের ছুটিতে মেঘনার তীরে মানুষের ঢল,প্রাণের মেলায় পরিণত প্রশান্তি পার্ক
মিজানুর রহমান | চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি |
ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি কাটাতে রাজধানী থেকে গ্রামে আসা ও চরফ্যাশন উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে মেঘনা নদীর কোলঘেঁষা প্রশান্তি পার্কে। ঈদের চতুর্থ দিনেও সেখানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে নিয়ে অনেকে ছুটে এসেছেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা প্রশান্তি খুঁজতে।
বিশেষ করে দুপুরের পর ভিড় বেড়ে যায়। পার্কের ভেতরে আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নদীর তীরে বসে অনেকেই উপভোগ করেছেন শীতল বাতাস আর মেঘনার শান্ত জলরাশি।কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন দর্শনার্থীরা। পার্কিং সংকট, খাবারের দোকানগুলোতে অস্বাস্থ্যকর খাবার এবং টয়লেট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা নিয়েও অভিযোগ উঠেছে।সার্বিকভাবে বলা যায়, ঈদের চতুর্থ দিনে মেঘনার তীরে অবস্থিত প্রশান্তি পার্ক পরিণত হয়েছে আনন্দ-উৎসবের এক মিলনমেলায়। প্রকৃতি আর অবকাশের টানে মানুষের এই আগমন প্রমাণ করে, নগর জীবনের কোলাহল থেকে সাময়িক মুক্তি পেতে এমন খোলা ও প্রাকৃতিক পরিবেশের চাহিদা দিন দিন বাড়ছে।দর্শনার্থীরা বলেন, 'ঈদের ব্যস্ততার পর একটু খোলা জায়গায় সময় কাটাতে চেয়েছিলাম। এখানে এসে মনটা অনেক ভালো লাগছে। বাচ্চারাও খুব আনন্দ করছে।
জেলার খবর