ঢাকা, শুক্রবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
কে এম আলী মাসুম | তেরখাদা,খুলনা |
আজ ২৫ মার্চ বিকেল ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন মুগ ও গ্রীস্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, এসএপিপিও মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে এছাড়া উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী।
জেলার খবর