ঢাকা, বৃহস্পতিবার, ১১ চৈত্র, ১৪৩২, ২৬ মার্চ ২০২৬
মুকসুদপুরে ২৫ মার্চ স্মরণে আলোচনা সভা,শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
মুকসুদপুরে ২৫ মার্চ স্মরণে আলোচনা সভা,শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টের | শামীম হাসান রিংকু |
১৯৭১ সালের ২৫ মার্চের সেই বিভীষিকাময় কালরাত্রিকে স্মরণ করে গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে গণহত্যা দিবস-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নঈম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত গণহত্যার শিকার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই রাতের নির্মমতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরারস ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাস বিকৃতি রোধ এবং মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ধারণ করাই হবে জাতির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।সভায় উপস্থিত বক্তারা আরও অঙ্গীকার ব্যক্ত করেন যে, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
জেলার খবর