ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬

ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদন || Special Report

২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এনামুল হক | ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি |

পাবনা জেলার ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই নানা কর্মসূচির আয়োজন করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।এরপর উপজেলা মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের প্রধান অতিথি উম্মে ইমামা বানিন উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া, সাংস্কৃতিক ও কুচকাওয়াজে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী দল ও ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।দিনব্যাপী এ আয়োজনে ফরিদপুর উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

জেলার খবর

play storeapp store