ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬
হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও সুধী একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
হালুয়াঘাটে উপজেলা প্রশাসন ও সুধী একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এম,এ মালেক | হালুয়াঘাট, ময়মনসিংহ |
ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় সুধী একাদশ।
খেলার শুরু থেকেই উভয় দল অত্যন্ত পেশাদারিত্ব এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে মাঠে নামে। মাঠের লড়াইয়ে একদিকে যেমন ছিল টানটান উত্তেজনা, অন্যদিকে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাস দিবসের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। নির্ধারিত সময়ে উভয় দলই বেশ কিছু দারুণ আক্রমণ পরিচালনা করে দর্শকদের মুগ্ধ করে।উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত।খেলা শেষে তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।স্বাধীনতার এই মহতী দিনে ক্রীড়া আয়োজনের মাধ্যমে আমরা একতার বার্তা দিতে চাই। এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, পারস্পরিক ঐক্য এবং সুস্থ ক্রীড়াবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" বলে জানান ইউএনও জান্নাত।
জেলার খবর