ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কে এম আলী মাসুম | তেরখাদা,খুলনা |
যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগার্ম্ভীযের সাথে আজ খুলনার তেরোখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপোধ্বনী এবং বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা শুরু হয়। সকাল সাড়ে ৮ টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী এবং পরে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক (মন্টু), উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার গণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী' র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শেখ হাফিজুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলার খবর