ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে পীরগাছা-এ ভাষণ ঘিরে উত্তেজনা, আটক ১

বিশেষ প্রতিবেদন || Special Report

২৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

স্বাধীনতা দিবসে পীরগাছা-এ ভাষণ ঘিরে উত্তেজনা, আটক ১

‎শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |

‎রংপুরের পীরগাছা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান-এর ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।‎বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

‎আটক উদয় সরকার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে শেখ মুজিবের ভাষণ প্রচার শুরু করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা ও বাদানুবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করে।‎এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।‎ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জেলার খবর

play storeapp store