ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬
হালুয়াঘাটে সংসদ সদস্য সালমান ওমরকে সংবর্ধনা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
হালুয়াঘাটে সংসদ সদস্য সালমান ওমরকে সংবর্ধনা
এম. এ মালেক | হালুয়াঘাট (ময়মনসিংহ) |
১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কড়ইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কড়ইতলী স্থলবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। কড়ইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন,জননেতা সালমান ওমর রুবেলের যোগ্য নেতৃত্বে হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশেষ করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে তিনি কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, জনগণের রায় নিয়ে তিনি এলাকার সেবক হিসেবে কাজ করতে চান। কড়ইতলী স্থলবন্দরের ব্যবসায়িক সমস্যা সমাধান ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহসিন আলম শামীম, সাধারণ সম্পাদক, কড়ইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।নাদিম আহাম্মেদ, সভাপতি, হালুয়াঘাট ব্যবসা উন্নয়ন সমিতি।,সাজ্জাদ হোসেন খান হীরা, সাবেক আহ্বায়ক, যুবদল,আ ন ম সাদেকুর রহমান নাঈম, সাবেক ইউপি চেয়ারম্যান,একলাছ উদ্দিন,এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর