ঢাকা, শুক্রবার, ১২ চৈত্র, ১৪৩২, ২৭ মার্চ ২০২৬

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বিশেষ প্রতিবেদন || Special Report

২৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

​যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে জামালপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক মহোদয় এবং জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন সম্মিলিত কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।​স্টেডিয়ামের সবুজ চত্বরে আয়োজিত এই কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার,পাঁচ রমনা ব্যাটালিয়ন(বিএনসিসি), নার্সিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দেশপ্রেমের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শনী ও ‘ডিসপ্লে’র মাধ্যমে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় স্বাধীনতার মহান স্থপতি জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উন্নত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলার খবর

play storeapp store