ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬
হালুয়াঘাটে ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
হালুয়াঘাটে ধর্মীয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল
এম,এ মালেক | হালুয়াঘাট,ময়মনসিংহ |
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ মার্চ রতে তাহাফুজে দ্বীন উলামা তুলাবা পরিষদ' (বিলডোরা ইউনিয়ন, কৈলাটি উত্তর, নোয়াগাঁও শাখা)-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল।
প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট মিষ্টভাষী বক্তা ক্বারী রফিকুল ইসলাম মাদানী। পীরে কামেল আল্লামা মাহতাব উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাবজল হোসেন খান।মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন,সমাজ থেকে অন্যায় ও অন্ধকার দূর করতে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা একটি শান্তিময় ও সমৃদ্ধশালী সমাজ গঠনে আলেম-উলামাদের পাশে নিয়ে কাজ করতে চাই।মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আবু রায়হান মাহফিল সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলার খবর