ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে হাসপাতালে তরুণীর মৃত্যু,শ্রমিকদের উত্তেজনা

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মৌলভীবাজারের কমলগঞ্জে হাসপাতালে তরুণীর মৃত্যু,শ্রমিকদের উত্তেজনা

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার থেকে |

মৌলভীবাজারের শমশেরনগরে ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক ও এলাকাবাসীর মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।জানা যায়, ঐশী রবিদাস (পিতা: বাবুল রবিদাস, বাসিন্দা: শমশেরনগর রবিদাস টিলা) বৃহস্পতিবার রাতে মাথা ব্যথা নিয়ে ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি হন। রাতভর চিকিৎসাধীন থাকার পর ২৭ মার্চ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঐশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় দায়িত্বরত চিকিৎসককে নিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে ডাক্তার আনোয়ার পরিস্থিতি সামাল দিতে লিখিতভাবে পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে।এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।ঐশী রবিদাস এক স্বজন বলেন,রাতে মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। আমরা ভেবেছিলাম সকালে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কিন্তু হঠাৎ করে জানানো হলো সে মারা গেছে। আমরা এর সঠিক বিচার চাই।ঐশীর বাবা বাবুল রবিদাস জানান, হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার খবর

play storeapp store