ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃ/ত্যু
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃ/ত্যু
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৭ মার্চ শুক্রবার সকালে আলালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুদির বিশ্বাসের বয়স ৪৭ বছর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তিনি জুড়ি উপজেলার এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আলালপুর এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত সুধীর বিশ্বাস রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় দ্রুতগতিতে একটি ট্রেন ওই লাইন দিয়ে অতিক্রম করছিল।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
জেলার খবর