ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬

মৌলভীবাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জ/রি/মা/না

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মৌলভীবাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জ/রি/মা/না

মৌলভীবাজার | মনজু বিজয় চৌধুরী |

আজ ২৭ মার্চ ২০২৬, শুক্রবার, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন কর্তৃক পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের রোমার কাউন্টার, জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টার কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়।

এ সকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

জেলার খবর

play storeapp store