ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬

তারাগঞ্জে গণসংবর্ধনায় সিক্ত এমপি আজহারুল ইসলাম

বিশেষ প্রতিবেদন || Special Report

২৭ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

তারাগঞ্জে গণসংবর্ধনায় সিক্ত এমপি আজহারুল ইসলাম

‎শফিকুজ্জামান সোহেল | ‎রংপুর প্রতিনিধি |

‎‎রংপুরের তারাগঞ্জে রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় সর্বস্তরের মানুষ।‎শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ও/এ কামিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো মানুষ ফুলেল শুভেচ্ছায় তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন।‎তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নায়েবে আমির শাহ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী,এমপির প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।‎অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি আজহারুল ইসলাম। তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা, যিনি আমাকে কঠিন সময় পেরিয়ে আজ আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফাঁসির মঞ্চ থেকে আজ আমি আপনাদের মঞ্চে।‎তিনি বলেন, জনগণের ভোটেই তিনি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। সরকারি বরাদ্দ সুষ্ঠু ও সমতার ভিত্তিতে বণ্টনের আশ্বাস দেন তিনি।দলীয় প্রভাবের অভিযোগ নাকচ করে এমপি বলেন, সব নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি অন্যায় আবদার না করার আহ্বান জানান এবং বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।‎অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তারাগঞ্জে গণসংবর্ধনায় সিক্ত এমপি আজহারুল ইসলাম

‎‎শফিকুজ্জামান সোহেল | ‎রংপুর প্রতিনিধি |

জেলার খবর

play storeapp store